বাংলাদেশের জিডিপির আকার ৪১১ বিলিয়ন, মাথাপিছু আয় ২৫৫৪ ডলার

আবার বাড়লো দেশের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির আকার।
জিডিপি আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা বাংলাদেশি অর্থে ৩৪ হাজার ৮৪০ টাকা।
একই সঙ্গে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছে।

মঙ্গলবার শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এছাড়া মাথাপিছু আয় ও মোট জিডিপিসহ সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।

এম এ মান্নান বলেন, অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি।
আমরা ছিলাম ২০০৫-০৬ সালে।
এখন ভিত্তি বছর ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি।
এতে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। মোট জিডিপির আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলারে।
বেড়েছে মাথাপিছু আয়ও। মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছে।
যা টাকার অংকে ২ লাখ ১৬ হাজার ৫৮০ টাকা।

তিনি আরও বলেন, রিজার্ভ ৫০ বিলিয়ন, স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে। এছাড়া গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে।
অন্যদিকে, দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।’

 

Comments (0)
Add Comment