গত ৩০ বছরে উৎপাদন খাতসহ বেশ কয়েকটি খাতে পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ।
বুধবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলনে এ তথ্য জানানো হয়।
১৯৯০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ২ দশমিক ৫৪ শতাংশ হারে বাড়লেও এখন সেটি বেড়ে ৫ দশমিক ০৩ শতাংশ হয়েছে।
ওই সময় ভারতের মাথাপিছু আয় ৩ দশমিক ২৬ শতাংশ হারে বাড়ত।
কিন্তু এখন তা কমে ১ দশমিক ১৪ শতাংশ হয়েছে।
একইভাবে নব্বইয়ের দশকে পাকিস্তানের মাথাপিছু আয় বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৬৯ শতাংশ।
এটি এখন আরও কমে শূন্য দশমিক ৮৬ শতাংশ হয়েছে।
উৎপাদন খাতেও ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।
নগরায়ণেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।