‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ব্যবস্থা নেবো’

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন প্রস্তাব দিলে বিবেচনা করতে পারেন।
এ বিষয়ে আপনার মতামত কী?
এর জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটিই আমাদের সবার বক্তব্য। এখনো এটি ফেক্সিবল স্টেজে আছে। কখনো বাড়ছে, আবার কমছে।
যখন স্ট্যাবল কন্ডিশনে আসবে, আমার বিশ্বাস প্রতিমন্ত্রী যা বলেছেন আশা করি সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0)
Add Comment