‘বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না’

‘বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সমিচীন নয়’ উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছন, ‘প্যানডোরা পেপারসে যাদের নাম এসেছে, তাদের সম্পর্কে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্ট ডিভিশনে তথ্য জমা দিয়েছে।
সুতরাং এ নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘যাদের নাম এসেছে, দুদক তাদের নামের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে।
বিষয়টি এখন হাইকোর্টের এখতিয়ারে। মামলাটি চলমান।
আমি মনে করি, এ বিষয়ে আমার মতামত দেওয়া যুক্তিযুক্ত হবে না।
যেহেতু বিষয়টি একটি মামলার আওতায় চলে গেছে এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে আমার মতামত না দেওয়া উত্তম।’

 

Comments (0)
Add Comment