বহু দেশকে টপকে বাংলাদেশিকর্মীদের অগ্রাধিকার দিচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ার সোর্স কান্ট্রির শীর্ষ স্থানে থাকা বহু দেশকে পেছনে ফেলে এবারই প্রথম একচেটিয়া অগ্রাধিকার পাচ্ছেন বাংলাদেশিকর্মীরা।

এছাড়াও পুরনো কিছু নিয়ম-কানুন পরিবর্তন করে শ্রমিকবান্ধব আইন করেছে মালয়েশিয়ার অভিবাসন ও মানবসম্পদ বিভাগ।

দীর্ঘ ৩ বছর দেশটির শ্রমবাজারের আকাশের কালো মেঘ সরে পৌষের সকালের মিষ্টি রোদ পড়ছে বাংলাদেশি কর্মীদের পিঠে।

গতকাল মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে’র একটি প্রতিবেদন সূত্রে এমন আভাস পাওয়া গেছে।

এমনিতেই পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিরা মালয়েশিয়ানদের কাছে পূর্ব পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ একাধিকবার বাংলাদেশিদের শ্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
আশার কথা হলো আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে কিছু বিষয় পরিবর্তন আসছে।

Comments (0)
Add Comment