বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে

গেল সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে।
এর মাধ্যমে টানা দুই সপ্তাহ বাড়লো স্বর্ণের দাম।
অবশ্য এর আগে টানা চার সপ্তাহ স্বর্ণের দাম কমে।
স্বর্ণের পাশাপাশি গেল সপ্তাহজুড়ে বেড়েছে রূপার দাম।
সেইসঙ্গে বেড়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম।

সবশেষ সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ।
রূপার দাম বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।
আর প্লাটিনামের দাম বেড়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ।

বিশ্ববাজারে টানা দুই সপ্তাহ স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে এখনো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দায়িত্বশীলরা।

এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।
যদি বিশ্বাজারে দাম বাড়ার এই ধারা অব্যাহত থাকে তাহলে আমরাও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াবো।

Comments (0)
Add Comment