ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৪

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার প্রায় ৭ কোটি টাকা মূল্যের বিশালাকারের স্বর্ণের চালান জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) আসা ৪ যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

জব্দকৃত চালানে হোয়াইট গোল্ড (সাদা স্বর্ণ) রয়েছে বলেও জানা গেছে।
স্বর্ণ চোরাচালানে জড়িত ৪ যাত্রীকে আটক করা হয়েছে।
তাদের ৩ জনের বাড়ি সিলেট ও একজন হবিগঞ্জের বাসিন্দা।
আটকরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ আব্দুল জলিলের ছেলে শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, একই উপজেলার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন ও নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

Comments (0)
Add Comment