বন্ধু থেকে ধার নেন ১২ শতাংশ মানুষ

ঋণ করার ক্ষেত্রে নগরবাসীর পছন্দের শীর্ষে রয়েছে বেসরকারি সংস্থা বা এনজিও।
এরপরই অবস্থান বন্ধুদের। এছাড়া সিটি করপোরেশনের অর্ধেক বাসিন্দা এনজিওগুলোতে সঞ্চয় করেন।
টাকা সঞ্চয় ও ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংকের চেয়ে বেশি আস্থা এনজিওতে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘নগর আর্থ-সামাজিক অবস্থা নিরূপণ’ শীর্ষক এক জরিপে এ তথ্য উঠে আসে।
এরই মধ্যে এ সংক্রান্ত ফল প্রকাশ করেছে সরকারি সংস্থাটি।

জরিপ থেকে জানা যায়, নগরের ঋণগ্রহীতাদের মধ্যে ৬৪ দশমিক ৩০ শতাংশ ঋণ করেন এনজিও থেকে।
যেখানে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নেয় মাত্র ০ দশমিক ৭৯ শতাংশ মানুষ।

অন্যদিকে ঋণ নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় পছন্দ বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশী।
এদের কাছ থেকে ১২ দশমিক ৬৯ শতাংশ মানুষ ঋণ নেন।

একইভাবে সঞ্চয়ের জন্য ৪০ দশমিক ২২ শতাংশ মানুষ এনজিওতে টাকা রাখেন।
অন্যদিকে ব্যাংকে টাকা রাখেন মাত্র ৩৪ দশমিক ৬৫ শতাংশ মানুষ।

Comments (0)
Add Comment