‘ডলারের রেট বেশি বাড়ার সম্ভাবনা নেই’

বাজারে দাম ওঠা-নামা করলেও ডলারের রেট খুব বেশি বাড়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

ডলারের রেট বাড়ার বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের কিছু ডিফারেন্স (পার্থক্য) আছে, সেটি আমরা স্বীকার করি।
আন্তর্জাতিক বাজারে যখন জিনিসপত্রের দাম কমে যায়, আমাদের মূল্যস্ফীতিতে আমদানি মূল্যস্ফীতি বেশি গুরুত্বপূর্ণ।
যখন আমরা বাইরে থেকে মালামাল ক্রয় করি, রেটের কারণে সেই মালামালের দামটা বাড়ে।’

তিনি বলেন, ‘যেহেতু রপ্তানি বাড়ছে, আমদানিও বাড়ছে।
আমদানির জন্য সেখানে ফিন্যান্সিং করা লাগে। তাই মার্কেট ওঠা-নামা করবেই।
সেটা অনেক বেশি ওঠা-নামা দেখতে পারবো না।
আমাদের এখানে রেট বেশি বাড়ার সম্ভবনা নেই।’

Comments (0)
Add Comment