গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ

জ্বালানি তেলের দাম বাড়ানোর দুই মাসের মাথায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো।
গত সপ্তাহে দ্বিগুণের বেশি দাম বাড়ানোর প্রস্তাবপত্র জমাও দিয়েছে প্রতিষ্ঠানগুলো। তবে ‘দায়সারা’ সেই প্রস্তাব বিধিসম্মত না হওয়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রহণ করেনি।
দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।
প্রস্তাবে বাসাবাড়ির দুই চুলার মাসিক বিল হবে দুই হাজার ১০০ টাকা, যা বর্তমানে ৯৭৫ টাকা।
অন্যদিকে এক চুলার মাসিক বিল হবে দুই হাজার টাকা, যা বর্তমানে ৯২৫ টাকা।

এ ছাড়া শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১০ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২৩ টাকা ২৪ পয়সা এবং ক্যাপটিভে ১৩ টাকা ৮৫ পয়সার স্থলে ৩০ টাকা করার প্রস্তাব করে একাধিক বিতরণ প্রতিষ্ঠান।

Comments (0)
Add Comment