গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

গ্যাস বিতরণ কম্পানিগুলোর পর এবার বিদ্যুতের পাইকারি দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিধিসম্মত না হওয়ায় গ্রহণ করেনি বিইআরসি।

রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি বলছে, বিপিডিবির বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব কমিশনের নিয়ম অনুযায়ী হয়নি বলে তারা ফেরত দিয়েছে। তাদের নিয়ম মেনে আবেদন করতে বলা হয়েছে।

বিইআরসির সদস্য মোহাম্মদ বজলুর রহমান বলেন, বিপিডিবি পাইকারি দাম বাড়ানোর একটি প্রস্তাব জমা দেয়।
প্রস্তাবটি জমা দেওয়ার সময় যথাযথ আইনি পদ্ধতি অনুসরণ করা হয়নি।
তাই পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়েছে।

Comments (0)
Add Comment