মাহাথির মোহাম্মদ আগের চেয়ে অনেক সুস্থ

গতকাল হুট করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
এতে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় এটি ভিত্তিহীন।
হাসপাতালে তার চিকিৎসা চলছে।

গুজবের বিষয়টি উল্লেখ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাহাথির মোহাম্মদের মেয়ে দাতিন পাদুকা মেরিনা মাহাথির।
তিনি কিছুটা বিরক্তির সুরে বলেন, ‘আমার বাবা আগের চেয়ে সুস্থ আছেন। আপনাদের অতিমাত্রায় কৌতূহলের ফলে আমরা পারিবারিকভাবে উদ্বিগ্ন।
দয়া করে মাহাথির মোহাম্মদকে নিয়ে কোনো ভুয়া খবর প্রচার করবেন না। তাকে নিয়ে অতিমাত্রায় খবর প্রচার বন্ধ রাখুন।
এই গুজব আমার পরিবারের জন্য হয়রানিমূলক।’

মেরিনা এক বিবৃতিতে বলেছেন, ৯৬ বছর বয়সী মাহাথিরের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন।
এমনকি মজাও করছেন।

গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথিরকে। ১৩ জানুয়ারি তিনি সেখান থেকে বাড়িতে ফেরেন।
২২ জানুয়ারি অসুস্থ হওয়ায় আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়।
তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। ৯৬ বছরের মাহাথিরের দুই দফা বাইপাস সার্জারি হয়েছিল।
প্রথম দফায় ১৯৮৯ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৭ সালে।

Comments (0)
Add Comment