‘জুয়েলারি শিল্প গার্মেন্টস শিল্পকে ছাড়িয়ে যাবে’

দেশের গার্মেন্টস শিল্পের চেয়ে অনেক বেশি লাভজনক জুয়েলারি শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেছেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

একইসঙ্গে তিনি ‘গোল্ড ব্যাংক’ বা ‘গোল্ড এক্সচেঞ্জ’ চালু করার বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেসিডেন্টের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ১৯-এ বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুসের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। সঞ্চালনা করেন বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, “বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির আমলে প্রথম গোল্ড রিফাইনারি অনুমোদন পেয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী সৃষ্টি।
টিপু মুনশির মতো একজন ব্যবসায়ী বাণিজ্যমন্ত্রী না হলে কারও মাথায় আসতো না যে দেশে একটি গোল্ড রিফাইনারি দরকার।
বাংলাদেশের স্বর্ণ শিল্পীরা পৃথিবীর মধ্যে বিখ্যাত।
পুরো ভারতবর্ষে বাংলাদেশের স্বর্ণ শিল্পীরা কাজ করেন।
আমরা জুয়েলারি শিল্প দিয়ে গার্মেন্টস শিল্পকে ছাড়িয়ে যেতে পারবো।

 

Comments (0)
Add Comment