‘সারের দাম বাড়ানো-কমানোর প্রস্তাব আসেনি’

দেশে সারের দাম বাড়ানো বা কমানোর কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, দাম বৃদ্ধির বিষয়ে কোনো প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে জানতে পারতাম যে, আমাদের কী পরিমাণ অর্থ লাগবে।

বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী।

কৃষিমন্ত্রী জানিয়েছেন সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে।
আপনারা সারের দাম বাড়াতে চাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সারের দাম বাড়ানোর কথা কে বলেছে?
তিনি যদি ইঙ্গিত দিয়ে থাকেন আমার জানা নেই, আপনারা (গণমাধ্যম) কৃষিমন্ত্রীর সঙ্গে আলাপ করুন।
অর্থ মন্ত্রণালয় থেকে সবসময় দেশের, সরকারের ও জনগণের অর্থ আমরা দেখাশোনা করি, এই ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের।

 

 

Comments (0)
Add Comment