বিপিএল ফাইনালের আগে জানা গেল সাকিবের করোনা রিপোর্ট

বিপিএল ফাইনালের আগে জৈব সুরক্ষা বলয় ভাঙার পর করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
ক্লাব সূত্রে সাকিবের নেগেটিভ হওয়ার খবরটি জানা যায়।

জৈব সুরক্ষা বলয় ভাঙায় ফাইনালের আগে নেগেটিভ রিপোর্ট দরকার ছিল সাকিবের।
তা কিছুক্ষণ আগে হাতে পেয়েও গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এখন অপেক্ষা ফাইনালে বরিশালকে সেরাটা দেওয়ার।

বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনাল পূর্ববর্তী অফিশিয়াল ফটোশেসনে না গিয়ে একটি বিজ্ঞাপণের শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব। অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা ছিল।
কিন্তু এদিন অনুশীলনেই আসেননি সাকিব।
তার জায়গায় বরিশালের প্রতিনিধিত্ব করেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

Comments (0)
Add Comment