ঢাকায় জর্ডানের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকায় জর্ডানের দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাযেন ফারায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ করেন।

জর্ডানের স্থানীয় সময় সকাল ১০টায় আম্মানে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘণ্টাব‍্যাপী সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেন দুই মন্ত্রী।

সৌজন্য সাক্ষাতে জর্ডান এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জর্ডানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি/ নবায়ন সহজিকরণ এবং ইতোমধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসা নবায়ন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় জর্ডানের অ্যাম্বাসি স্থাপনের জন্য জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাযেন ফারায়েকে অনুরোধ করেন।
জবাবে জর্ডানের মন্ত্রী এ বিষয়টি গুরুত্ব সহকারে জর্ডানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবেন বলে জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক দ্রুত অগ্রগতির প্রশংসা করেন জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী।

Comments (0)
Add Comment