স্কাউট আন্দোলনের প্রশংসা করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘শিশু-কিশোরদের চারিত্রিক ও মানবিক গুণাবলির বিকাশে স্কাউট আন্দোলন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ’
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ‘বিপি দিবস’ উপলক্ষে দেওয়া সোমবার বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের চারিত্রিক গুণাবলির বিকাশ ও লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে অনন্য ভূমিকা রাখছে। ’
‘সূচনালগ্ন থেকেই বাংলাদেশ স্কাউট সদস্যরা বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে সবার আস্থা ও সুনাম অর্জন করেছে। ’
রাষ্ট্রপতি বলেন, ‘স্কাউটরা নিয়মিত সমাজসেবামূলক কাজের পাশাপাশি প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে স্বতস্ফূর্ত অংশগ্রহণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ’