শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত একটি ফ্লাইট থেকে ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা।
বারগুলোর মূল্য প্রায় সাত কোটি টাকা বলে মনে করছেন তাঁরা।
উদ্ধার করা স্বর্ণের বারের ওজন সাড়ে ১০ কেজি।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা উপপরিচালক মাসুদুর রহমান।