বান্দরবানের রুমায় গ্যালেঙ্গা ইউনিয়নের আবু পাড়ায় কুসংস্কার কেন্দ্র করে (তাবিজ-কবচ) পাড়া প্রধানসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানিয়েছেন, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দুর্গম আবুপাড়া এলাকায় কুসংস্কার কেন্দ্র করে পাড়ার প্রধানসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা।
নিহতরা হলেন- আবুপাড়া কার্বারী (পাড়া প্রধান) লরুই ম্রো, তার ছেলে রুমথুই ম্রো, লেংঙিন ম্রো, মেন ওয়াই ম্রো এবং রিংরাও ম্রো।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও হেডম্যান মেনরথ ম্রো।
তিনি আরটিভি নিউজকে বলেন, কুসংস্কারকে কেন্দ্র করে গ্রামবাসীরা পাড়া প্রধানের পরিবারের ওপরে হামলা চালায়।
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাড়া প্রধানসহ একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়েছে।