রাজধানীর হাতিরঝিলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
জানা গেছে, বেলা ১১টার কিছু পর স্থানীয়রা হাতিরঝিলে মরদেহসদৃশ কিছু একটা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মরেদেহ কি না তা বোঝা না গেলেও ঘণ্টাখানেক পর স্পষ্ট হয় বিষয়টি। খবর পেয়ে পুলিশ খবর দিলে তারা এসে উদ্ধার করে। মাথায় আঘাতের চিহ্ন আছে বলে জানান তারা।

তারা বলছেন, অনেক্ষণ দেখা যাচ্ছিল কিছু একটা ভাসছে।
কিন্তু দূর থেকে নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
পরে আস্তে আস্তে মানুষ জড়ো হয়েছে। তখন বোঝা গেল ওইটা লাশই।
লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। বয়স দেখে বোঝা গেছে পঞ্চাশের মতো হবে।

Comments (0)
Add Comment