বিশ্বকাপে ৭ বলে ওভার!

ক্রিকেটে ৬ বলে ওভারের নিয়ম থাকলেও, নারী বিশ্বকাপে বিশ্ব সাক্ষী হল ওভারে ৭টি বলের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বোলার ওমাইমা সোহেল বিশ্বকাপ ইতিহাসে এমনই একটি ঘটনার কেন্দ্রীয় চরিত্র।
শুক্রবার নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরে গ্রুপ পর্বের নবম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। ম্যাচটিতে ৬ রানের জয় তুলে নিয়েছে প্রোটিয়াসরা।

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ২২৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
জবাবে ব্যাট করতে নেমে ২১৭ রানে গুটিয়ে যায় বিসমাহ মারুফদের ইনিংস।

এর আগে ম্যাচে এক বিরল ঘটনার সাক্ষী হয় ক্রিকেটবিশ্ব।
মেয়েদের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তানের মেয়েরা। ম্যাচে প্রোটিয়াস দুই ব্যাটার সিউন লুস ও লরা উলভার্টের কল্যাণে শক্ত একটা ভিত গড়ে দক্ষিণ আফ্রিকা।

Comments (0)
Add Comment