কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিযোগ বাড়াতে দেশটি সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
আজ রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউনের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি থাকা প্রয়োজন।

 

এতে করে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে।
এ সময় কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান।
বাংলাদেশের সঙ্গে কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কোরিয়ার বেশ কিছু কম্পানি বাংলাদেশের তৈরি পোশাক, ইলেক্ট্রোনিক পণ্যসহ বেশকিছু খাতে কাজ করছে।

Comments (0)
Add Comment