বাংলাদেশ থেকে আম, আলুসহ বিভিন্ন মৌসুমি ফল ও সবজি আমদানি করতে চায় ইরাক।
বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আব্দুল সালাম সাদ্দাম মোহিসেন।
বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ইরাক মুক্তিযুদ্ধের সময় ছিল বাংলাদেশের অন্যতম স্বীকৃতিদানকারী।
মাঝে যুদ্ধবিগ্রহের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও এখন আবার ভালো হচ্ছে। এখন তেল রপ্তানি করে তারা মাসে আট বিলিয়ন ডলার আয় করে।
সাম্প্রতিক সময়ে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালোর দিকে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে শাকসবজি-ফলমূল আমদানিতে ইরাকের আগ্রহ রয়েছে।
আমের মৌসুমে আম নিতে তারা বেশি আগ্রহী।
বাংলাদেশ থেকে আলুও তারা আমদানি করতে চাচ্ছে।