দেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, মেহেরপুর, সাতক্ষীরাসহ পার্বত্য জেলায় এখন বেশ মানসম্মত আম উৎপাদন হয়।
রাজধানী ঢাকা থেকে এসব জেলার দূরত্ব অনেক।
পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণসহ নানান কারণে প্রতিবছর তাই উৎপাদিত আমের ২৫ থেকে ৩০ শতাংশ নষ্ট হয়।
নষ্ট রোধ করে বিদেশে বাড়তি আম রপ্তানির উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।
তবে বেশ কিছু ব্যয় কাটছাঁট করে অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন।
রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের মোট ব্যয় ৪৯ কোটি ৯৭ লাখ টাকা।
প্রকল্পটি জুলাই ২০২২ থেকে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়ন করবে ডিএই।
অধিক আম উৎপাদন হয় এমন জেলার যে সব কৃষকের ৫০ শতকের বেশি কৃষিজমিতে আম বাগান রয়েছে তাদের উপকারভোগী কৃষক হিসেবে বাছাই করা হবে।
রপ্তানিমুখী বাজার সংযোগ স্থাপন প্রকল্পের অন্যতম লক্ষ্য।