এমবাপ্পের নতুন ঠিকানা বার্সেলোনা!

পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়ছেন–ফুটবলের দলবদলের বাজারে এটা এখন ‘ওপেন সিক্রেট’।
আগামী মৌসুমেই নতুন ক্লাবে পাড়ি জমাবেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ তারকা ফুটবলার।
তবে এতদিন সবাই মোটামুটি নিশ্চিত ছিল যে, রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপ্পে। এমনকি তিনি নিজেও রিয়াল নিয়ে নিজের আগ্রহের কথা চাপা রাখেননি।
তবে এবার শোনা গেল নতুন সুর।
ফ্রান্সের বিখ্যাত দৈনিক ‘এলইকুইপে’র দাবি, এমবাপ্পের নতুন ঠিকানা হতে পারে বার্সেলোনা!

আগামী দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদের বড় টার্গেট এমবাপ্পে।
তার সঙ্গে যোগ হয়েছে আরেক বড় নাম বরুশিয়া ডর্টমুন্ডের পোলিশ তারকা আর্লিং হল্যান্ড।
দুজনকেই নিজের আস্তানায় আনতে চায় লস ব্লাঙ্কোসরা।
তবে এলইকুপের দাবি, বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এরই মধ্যে এমবাপ্পে শিকারে উঠেপড়ে লেগেছেন।

Comments (0)
Add Comment