‘২০২৫ সালে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলায় আয় হবে’

২০২৫ সালের মধ্যে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলায় আয় এবং ৩০ লাখ যুবকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার বিকেল ৩টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রা মাধবপাড়া ইউনিয়ন পরিষদে আইসিটি বিভাগ বাস্তবায়িত ইনফো সরকার-৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ১ লাখ ৯ হাজার ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন হবে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিকসহ সব প্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আসবে।
এসময় ৫ বিলিয়ন ডলায় আয় এবং ৩০ লাখ যুবকের কর্মসংস্থান হবে।

Comments (0)
Add Comment