প্রধানমন্ত্রী হয়েই যা ঘটালেন শাহবাজ!

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন শাহবাজ শরিফ। এরপর তিনি কর্মচারীদের সাপ্তাহিক ছুটি আর অফিস সময়ের ওপর হাত দিয়েছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী সাপ্তাহিক ছুটি দুই দিনের বদলে একদিন করেছেন।
অর্থাৎ সরকারি অফিসগুলো এখন সপ্তাহে ছয় দিন খোলা থাকবে।
এছাড়া অফিসের সময় পরিবর্তন করে সকাল ৮টা করেছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ রমজানের সময় বাজারগুলোতে মানসম্পন্ন সস্তা পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন।
তিনি রমজানের বাজারগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশও জারি করেছেন।

Comments (0)
Add Comment