ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে দেওয়া এক অভিনন্দন বার্তায় বলেন, ফ্র্যান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
এই বিজয়ে আপনার প্রতি ফরাসি জনগনের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।

বার্তায় বলা হয়, দেশটির জনগনের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে আপনার উদ্যোগ ও প্রতিশ্রুতি আপনাকে পুনরায় নির্বাচিত করেছে। এতে আরও বলা হয়, আপনারই কথামতো এই নির্বাচন ছিল ইউরোপীয় ইউনিয়ন, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের জন্য একটি গণভোট।

Comments (0)
Add Comment