মার্কিন ডলারের বিপরীতে টাকার মান এখন শুধু কমেছেই।
এক দিনেই ২৫ পয়সা দর হারিয়েছে টাকা। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গতকাল বৃহস্পতিবার এক ডলার কিনতে ৮৬ টাকা ৫৫ পয়সা ব্যয় করতে হয়েছে।
অবশ্য ব্যাংকগুলো আরো সাড়ে ৫ থেকে ৬ টাকা বেশি দামে ডলার বিক্রি করছে। বাংলাদেশ ব্যাংক প্রায় ৫০০ কোটি টাকার ডলার বিক্রি করেও বাজা নিয়ন্ত্রণে রাখতে পারছে না।
গত কয়েক দিনে খোলা বাজারে (কার্ব মার্কেট) ডলারের দাম বেশ বাড়তি।
বর্তমানে এক ডলার কিনতে প্রায় ৯৩ টাকা ব্যয় করতে হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী—এই তিন ব্যাংকই ৯২ টাকায় নগদ ডলার বিক্রি করেছে। বেসরকারি ইস্টার্ন ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক বিক্রি করেছে ৯২ টাকা ৫০ পয়সায়।