মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের চমৎকার গন্তব্য বাংলাদেশ

বাংলাদেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা পূরণে সুযোগের সুবিধা নিতে বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের কম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।
গ্যাস ও পেট্রোলিয়াম এবং বাকিগুলো বিদ্যুৎ, ব্যাংকিং ও টেক্সটাইল খাতে বেশির ভাগ বিনিয়োগ হয়েছে।
কাঁচামাল, ভোজ্য তেল, ডিজিটাল কমার্স ও ডিস্ট্রিবিউশন প্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়তে পারে।

গতকাল মঙ্গলবার রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি) যৌথ আয়োজিত ‘ইউএস-বাংলাদেশ বিজনেস ফোরাম : বিল্ডিং অন ফিফটি ইয়ার্স অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘ দ্বিপক্ষীয় সুসম্পর্ক তথা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নের খাতসমূহ, নতুন বিনিয়োগকারীদের সহযোগিতা প্রদান এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনাময় খাতগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা অনুষ্ঠান ও নৈশ ভোজে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যাবসায়িক গোষ্ঠীর নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র থেকে আগত ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও শীর্ষস্থানীয় স্টার্টআপ প্রতিষ্ঠাতারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ইকোনমিক করিডরকে আরো সমৃদ্ধ করতে মতবিনিময় করেন।

Comments (0)
Add Comment