দাম বাড়ায় গরুর খাবার কমাতে বাধ্য হচ্ছেন চাষি

‘যেভাবে গোখাদ্যের দাম বাড়ছে তাতে আর গরু পালন করা সম্ভব হবে না হয়ত।
খামারের গরুগুলোকে এক মাস আগে যে খাবার দিয়েছি এখন তার অর্ধেক পরিমাণে দিচ্ছি।
এতে গরু কাহিল হলেও আমার আর কিছুই করার নেই।’
কথাগুলো আক্ষেপ করে বলছিলেন পাবনার ফরিদুপর উপজেলার রতনপুর গ্রামের খামারি হযরত আলী।

তিনি বলেন, ১৫ দিন আগে ৩৫ কেজি ওজনের গমের ছালের দাম ছিল এক হাজার ১১শ’ টাকা সে ছালের দাম হয়েছে ১৯শ’ টাকা।

গো খাদ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলায় তার মতো উদ্বিগ্ন বহু খামারি বা ছোট কৃষক পরিবার।
গরু-মহিষের খাদ্য চাহিদা মেটাতে পানিতে ভাসমান কচুরিপানার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন অনেকেই।
তারা আসন্ন বাজেটে গো খাদ্য কম রাখতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

Comments (0)
Add Comment