‘সাকিব বাদে সবারই বিকল্প আছে, আমারও আছে’

সদ্যই শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট।
যেখানে মাঠের ক্রিকেটে নিষ্প্রাণ ড্র দেখেছে দুই দল।
তবে মুশফিকুর রহিমের শতকের মাধ্যমে মাঠের বাইরে বাংলাদেশের ক্রিকেটে কিছুটা প্রাণ সৃষ্টি হয়েছে। যদিও সেটি ছিল বিতর্ককে ঘিরে।

মুশফিককে অবসরের ইঙ্গিত দিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন, কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশ হচ্ছিল।
এরমধ্যে মুশফিক শতক হাঁকালে, এই ক্রিকেটারের স্ত্রীর একটি স্ট্যাটাসকে ঘিরে বিতর্কের সূত্রপাত। যেখানে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি সামাজিক যোগাযোগেরমাধ্যমে প্রশ্ন তোলেন, ‘মুশফিকের রিপ্লেসমেন্ট আছে তো?’

তার উত্তরে এবার মুখ খুলেছেন বিসিবি বস নাজমুল হাসান।
বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নাজমুল হাসান জানিয়েছেন, মুশফিক থেকে শুরু করে সকল সিনিয়র ক্রিকেটারেরই রিপ্লেসমেন্ট আছে। কেবল সাকিবের কোনো বিকল্প নেই।
এমনকি বোর্ড সভাপতি হিসেবে তারও রিপ্লেসমেন্ট আছে বলে জানিয়েছেন পাপন।

Comments (0)
Add Comment