আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ফলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৪৬৫ টাকা।
এর মধ্যদিয়ে মূল্যবান এই ধাতুটি দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে।
রোববার থেকে স্বর্ণের নতুন এ দাম বাজারে কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার (২১ মে) বৈঠক করে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়। পরে এ কমিটির ভাইস-চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটনের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।