অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট

এলাম, খেললাম আর জয় করলাম।
গুজরাট টাইটান্সের ক্ষেত্রে এটা বলা এখন অত্যুক্তি হবে না।
আইপিএলে নিজেদের অভিষেক হলো এবার।
আর অভিষেকেই বাজিমাত। দুর্দান্ত খেলে ফাইনালে উঠে এসে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের ১৫তম আসরের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম।
দাবি করা হয় এটাই নাকি বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। যার অবস্থান গুজরাট রাজ্যে।
ঘটক্রামে, এই রাজ্যেরই নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স ফাইনালে। স্বাভাবিকভাবেই এই মাঠের অধিকাংশ সমর্থক গুজরাটের।

খালি হাতে বাড়ি ফিরলেন না গুজরাটের সমর্থকরা।
পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন তারা।
জয়ের জন্য মাত্র ১৩১ রানের মমুলি লক্ষ্য। ১৯তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাককয়কে ছক্কা মেরে বিজয় উদযাপন করেন শুভমান গিল। ১১ বল হাতে রেখে ৭ উইকেটে রাজস্থানকে হারিয়ে অভিষেক আসরেই আইপিএল চ্যাম্পিয়নের মুকুট পরে নিলো গুজরাট টাইটান্স।

Comments (0)
Add Comment