ইসরায়েলকে ‘স্বীকৃতি’ দিতে যাচ্ছে শাহবাজ সরকার: ইমরান খান

ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ সরকার, এমন অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
রোববার (২৯ মে) খাইবার পাখতুনখোওয়ার চরসাদ্দায় দলীয় কর্মীদের সম্মেলনে সরকারের সমালোচনা করে তিনি এ অভিযোগ করেন।

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের এক বিবৃতি প্রকাশের পরই ইমরান খানের এই অভিযোগ সামনে এলো।
ওই বিবৃতিতে তিনি স্বীকার করেন যে, পাকিস্তান-আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হয়েছিল তার। তাদের এ বৈঠকের বিষয়টি ‘আশ্চর্যজনক’ বলেও উল্লেখ করেন ইমরান খান।

এদিকে ইমরান খানের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে, দেশটির কোনো সরকারি বা আধা-সরকারি প্রতিনিধি দল ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেনি।

Comments (0)
Add Comment