কাউকে কিছু না জানিয়ে যুক্তরাষ্ট্র চলে গেলেন সাকিব আল হাসান

মুমিনুল হক সরে দাঁড়ানোয় বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে।
আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় বাংলাদেশ সাকিবের অধিনায়কত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে।
এ নিয়ে তৃতীয়বারের মতো উইন্ডিজের বিপক্ষেই শুরু হচ্ছে সাকিবের অধিনায়কত্ব।

এর আগে ২০০৯ সালে প্রথমবার ও ২০১৮ সালে দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজ সফরেই শুরু হয় সাকিবের অধ্যায়। সেই ওয়েস্ট ইন্ডিজে আবার টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল, সাকিব সংবাদমাধ্যমের সামনে নিজের ও দলের লক্ষ্য-পরিকল্পনার কথা সবাইকে জানাবেন।

কিন্তু অবাক করা সত্য হলো, তৃতীয়বারের মতো অধিনায়ক হয়ে দেশের মাটিতে কোনো সংবাদ সম্মেলন করেননি সাকিব। এখন আর করার সুযোগও নেই। কারণ কাউকে কিছু না জানিয়ে সবার অলক্ষ্যে নীরবে নিভৃতে দেশ ছেড়েছেন টিম বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক।

Comments (0)
Add Comment