নেইমারই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা

সাম্প্রতিক সময়ে ইনজুরি বা মাঠের বাইরের ঘটনায় বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন নেইমার জুনিয়র।
তবে যতবারই মাঠে নেমেছেন, দিয়েছেন নিজের সেরা পারফরম্যান্স। এমনকি সবশেষ জাতীয় দলের হয়ে ফিফা প্রীতি ম্যাচেও এক ম্যাচে জোড়া গোলসহ উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন নেইমার।

তাই তো দলে অন্যান্য অভিজ্ঞ ও উঠতি তারকারা থাকার পরেও ব্রাজিল কোচ তিতের কাছে সবচেয়ে বড় তারকা নেইমারই।
দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে স্পষ্ট মন্তব্য করেছেন তিতে। আশাপাশে যত খেলোয়াড়ই থাকুক, নেইমারের জায়গা সবার ওপরে বলেই জানিয়েছেন তিতে।

২০২১-২২ মৌসুমে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলের তরুণ প্রতিভা ভিনিসিয়াস জুনিয়র।
রিয়ালের লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ ভূমিকা ছিল তার। তাই তিতের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এখনও কি নেইমার বড় তারকা নাকি ভিনিসিয়াস সেই জায়গা নিয়েছেন?

Comments (0)
Add Comment