ঈদে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৫ জুলাই) থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত ঈদে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এতে আরও বলা হয়, অতিরিক্ত ফ্লাইটগুলোর মধ্যে সৈয়দপুর রুটে ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে ৮টি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) এবং রাজশাহী রুটে ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান সাধারণ সময়ে অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ৯৫টি ফ্লাইট পরিচালনা করে।

Comments (0)
Add Comment