বাংলাদেশে হবে এশিয়া কাপ!

শ্রীলঙ্কার রাজনৈতিক সংকট চরমে দাঁড়িয়েছে।
বিক্ষোভকারীদের প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে রাষ্ট্রপতির বাসভবনে। এমনকি প্রধানমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে পদত্যাগও করেছেন।

পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। এই অবস্থায় এশিয়া কাপের মতো হাই-প্রোফাইল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা খুবই কঠিন বিষয় হবে লঙ্কানদের জন্য।

বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা বড় একটা ব্যাপার। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে এশিয়া কাপ ২০২২ আয়োজন করা শ্রীলঙ্কায় সম্ভব নয়।

সেক্ষেত্রে কোথায় হতে পারে এশিয়া কাপ? সম্ভাব্য আয়োজকের তালিকায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। কেননা ভারত এই টুর্নামেন্ট আয়োজন করতে তেমন আগ্রহী নয়। পাকিস্তানে খেলা হলে আবার ভারত সেখানে যাবে না। তাই বাংলাদেশই আয়োজক হওয়ার জোর সম্ভাবনা।

Comments (0)
Add Comment