ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

সিরিজ শুরুর আগেও ছিল অস্বস্তি। টেস্টে লড়াইটুকুও করা হয়নি, টি-টোয়েন্টিতেও অবস্থাটা ছিল প্রায় একইরকম।

ওয়ানডেটা কেমন হবে? বেশ ভালোই হলো বলা চলে।
প্রথম দুই ম্যাচে এলো সহজ জয়, লড়াই বলতে যা বোঝায়- একটু হলো তৃতীয় ম্যাচে।
শেষ অবধি জয়ী দলের নামটা একই- বাংলাদেশ।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ৬ ও দ্বিতীয়টিতে জয় পেয়েছিল ৯ উইকেটে।
টেস্ট ও টি-টোয়েন্টিতে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারে ৯ বল খেলে ৮ রান করা ব্রেন্ডন কিংকে বোল্ড করেন তিনি।

Comments (0)
Add Comment