পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের খানের ডাকা লংমার্চ কভার করতে গিয়ে মালবাহী গাড়ির চাপায় প্রাণ হারালেন পিটিআইয়ের সাংবাদিক সাদাফ নাঈম। আগাম নির্বাচনের দাবিতে এই লংমার্চ করছে ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।
রোববার পাকিস্তানের লাহোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ইমরান খানের জনসভায় যোগ দিয়ে তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। খবর দ্য ডনের।
সূত্রের খবর প্রাক্তন পাক প্রধানমন্ত্রী লাহৌরে আসেন এক জনসভায় যোগ দিতে । মূলত সম্প্রতি পাকিস্তানের বাই -পোল দখলের পর জনসাধারণের ফের আস্থা অর্জনের জন্য তিনি প্রায়ই পাকিস্তানের বিভিন্ন প্রদেশ ঘুরে ঘুরে করছেন জনসভা। রবিবারও ঠিক তেমনি এক জনসভায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন তিনি।
ইমরান খান যেখানে আসছেন সেখানে পাক সাংবাদ মাধ্যম গুলির যে ঢল নামবেই তা বলা বাহুল্য। তাই সভার একপাশে সাংবাদিকরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তার বক্তৃতা শেষ হবার। বক্তৃতা শেষ হতেই সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েন তার বাইট নিতে। এর মাঝেই ভিড়ের চাপে ওই মহিলা রাস্তার দিকে চলে যাওয়ায় রাস্তার এক মালবাহী গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরটি জানাজানি হতেই ইমরান খান তার পরবর্তী সব জনসভা বাতিল করেন।
জানা গেছে নিহত ওই মহিলা সাংবাদিকের নাম নইম সদফ। তিনি পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিক। তাঁর মৃত্যুকে তাঁর পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন পাক রাজনীতির একাধিক ব্যক্তিত্ব। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্তও।
লাহৌরের জিটি রোডে আয়োজন করা হয়েছিল মিছিলের। ইমরান জানিয়েছেন, সেদিন একটি মিছিল হবার কথা ছিল ওখানে। পরিকল্পনা ছিল যে মিছিলটি সেদিন জিটি রোড দিয়ে হাঁটতে হাঁটতে কামোকে গিয়ে শেষ করবেন মিছিল। কিন্তু হঠাৎই এমন দুর্ঘটনার ঘটার জন্য আপাতত সব কর্মসূচি বন্ধ রেখেছেন ইমরান ।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। লাহোর জিটি রোডে আয়োজন করা হয়েছিল ওই মিছিলটি।