সোনালী ব্যাংকের সঙ্গে সরকারী বঙ্গবন্ধু কলেজের মধ্যে চুক্তি

সোনালী পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ আদায়ের লক্ষে সোনালী ব্যাংক লিমিটেড ও সরকারী বঙ্গব্ন্ধু কলেজের,ঢাকা এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল ব্যাংকিং সেবা শিক্ষার্থীদের দোড়গোড়ায় পৌঁছে দিতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং সরকারী বঙ্গব্ন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহুরুল আলম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, মো.আরশাদ হোসেন, সরকারী বঙ্গব্ন্ধু কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. শহীদ সরওয়ার মজুমদার ও মো.সাগর হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে সরকারী বঙ্গব্ন্ধু কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে সোনালী পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে তাঁদের যাবতীয় বেতন-ফি-চার্জ পরিশোধ করতে পারবেন।

Comments (0)
Add Comment