সিঙ্গাপুর এয়ারলাইনসের বিশেষ ক্যাম্পেইন

singapore airlines

বাংলাদেশে ৩০ বছর পূর্তি উপলক্ষে ফেসবুকে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। ‘শেয়ার ইউর #এসকিউ৩০মেমোরিস’ শীর্ষক এ ক্যাম্পেইনে অংশ নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে স্মৃতি রোমন্থনের পাশাপাশি পুরস্কার লাভের সুযোগ রয়েছে।

এজন্য ২৫ সেপ্টেম্বরের মধ্যে ফেসবুক পেজে সিঙ্গাপুর এয়ারলাইনস গল্প, ছবি, ভিডিও, স্কেচ ইত্যাদি স্মৃতি শেয়ার করতে হবে। পোস্টের প্রাসঙ্গিকতা ও মেধার ভিত্তিতে প্রতি সপ্তাহে বিজয়ী ঘোষণা করা হবে। ক্যাম্পেইনের শেষে সাপ্তাহিক বিজয়ীদের মধ্য থেকে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে বেছে নেয়া হবে। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন সিঙ্গাপুর যাওয়ার দুটি ইকোনমি ক্লাস রিটার্ন টিকিট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন সিঙ্গাপুর যাওয়ার একটি ইকোনমি ক্লাস রিটার্ন টিকিট। তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন সিঙ্গাপুর এয়ারলাইনসের গিফট হ্যাম্পার। এছাড়া সাপ্তাহিক বিজয়ীদের জন্য থাকছে বিশেষ গিফট হ্যাম্পার।

ক্যাম্পেইন সম্পর্কে সিঙ্গাপুর এয়ারলাইনস বাংলাদেশের জেনারেল ম্যানেজার গ্যাব্রিয়েল পিএনজি বলেন, বাংলাদেশে ৩০ বছর পূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ক্যাম্পেইনটির মূল উদ্দেশ্য হলো, গ্রাহক ও সিঙ্গাপুর এয়ারলাইনসের সুন্দর মুহূর্তগুলো ফেসবুক কমিউনিটির সঙ্গে শেয়ার করার সুযোগ করে দেয়া।—বিজ্ঞপ্তি

Comments (0)
Add Comment