ইউসিওয়েবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অ্যালগরিদম ও বিগ ডেটার সমন্বয়ে বিডি এক্সপ্রেস তৈরি করা হয়েছে বলে পাঠক হালনাগাদ কনটেন্ট পাবেন। এটি বিজ্ঞাপনমুক্ত। এতে দ্রুত স্ট্রিমিং ও ব্রাউজিং অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।
ইউসিওয়েবের কর্মকর্তা হাওয়ার্ড লিয়াং বলেন, অনন্য সব ফিচারকে ভিত্তি করে ইউসি ব্রাউজারের গ্রাহকের মোবাইল ব্রাউজিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। ইউসি ব্রাউজারকে কনটেন্ট টুল হিসেবে তৈরি করা হচ্ছে।