২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংক এশিয়ার রক্তদান কর্মসূচী

ব্যাংক এশিয়া লিমিটেডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব শফিকুল আযম, এশিয়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং ঊর্ধ্বতন নির্বাহীরা।

দিনব্যাপী রক্তদান কর্মসূচিতে ব্যাংকের কর্পোরেট অফিস ও বিভিন্ন শাখা থেকে ব্যাংক এশিয়া পরিবারের প্রায় ১০০ জন সদস্য আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করেন। বিজ্ঞপ্তি

Comments (0)
Add Comment