ইতিহাস গড়ার মুখে এয়ার ইন্ডিয়া! একেবারে ৫০০টি বিমান কিনছে টাটা

এয়ার ইন্ডিয়ার মালিকানা টাটা গ্রুপের হাতে ফিরে আসায় ক্রমেই ঘুরে দাঁড়াচ্ছে সংস্থাটি। বেশ কিছুদিন হলো টাটা গ্রুপ এই সংস্থার দায়িত্ব নিয়েছে।

আর তারপরই চমক! এক ধাক্কায় ৫০০ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কোম্পানি টাটা গ্রুপের প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া। বলা হচ্ছে, এর আগে কোনো কোম্পানি একবারে এত বিমান ক্রয় করেনি।

গত রোববার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, বোয়িং ও এয়ারবাসসহ ৫০০টি বিমান কিনতে যাচ্ছে কোম্পানিটি। এর মধ্যে ৪০০টি ন্যারো-বডি জেট ও ১০০টি ওয়াইড-বডি জেট। এগুলোর মধ্যে ডজনখানেক রয়েছে এ-৩৫০ এয়ারবাস ও বোয়িং-৭৮৭ ও বোয়িং-৭৭৭। সূত্র: রয়টার্স।

কোন কোন প্রতিষ্ঠান থেকে বিমানগুলো কেনা হচ্ছে, তা এখনও প্রকাশ করেনি এয়ার ইন্ডিয়া। তবে ৫০০টি বিমান কিনতে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। করোনাকালীন বড় রকমের ধাক্কা খেলেও করোনা-পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রায় এক দশক আগে আমেরিকান এয়ারলাইনস একবারে ৪৬০টি বিমান কিনেছিল। এবার আমেরিকান এয়ারলাইনসকে টপকে এয়ার ইন্ডিয়া একবারে সর্বোচ্চ বিমান কেনার তকমাটি নিজেদের করে নিতে যাচ্ছে।

Comments (0)
Add Comment