ব্যাংক এশিয়ার ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন

‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন করেছে ব্যাংক এশিয়া। রেমিট্যান্স সেবায় বিশেষ অবদানের জন্য সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি) এ স্বীকৃতি দিয়েছে।

গত ২৩ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংক এশিয়ার হেড অব ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট গোলাম গাফফার ইমতিয়াজ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। বিজ্ঞপ্তি

Comments (0)
Add Comment