বিমানের আরও দুই হজ ফ্লাইট বাতিল

বিমানের ১৫ ফ্লাইট বাতিল সঙ্কট কাটতে না কাটতে আরও দুটি ফ্লাইট বাতিল হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল বিমানের দুটি ফ্লাইট বাতিল হওয়ায় আরও আটশ’ হজযাত্রী অনিশ্চয়তায় পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে ১৫টি ফ্লাইট বাতিল হওয়ার পর আট হাজার হাজী এখনও অনিশ্চয়তায় রয়েছেন। এ পর্যন্ত সর্ব মোট ১৭টি ফ্লাইট বাতিল হওয়ায় ৮ হাজার ৮শ’ হাজী অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হাজীর সমানভাবে ভাগ করে অর্ধেক পরিবহন করবে বিমান এবং বাকি অর্ধেক পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। তার মধ্যে বিমানের ৫০ হাজার ৮৭৯ জনের মধ্যে গত ৪ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ১৯ দিনে ২৩ হাজার ৪৯৭ হাজী পরিবহন করেছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাকি ২৭ হাজার হাজী পরিবহন করা অসম্ভব বিমানের পক্ষে।

Comments (0)
Add Comment