সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ আগস্ট থেকে শুরু হওয়া চলতি হজ কার্যক্রম আগামী ৫ সেপ্টেম্বর শেষ হবে। যেসব হজযাত্রী বা এজেন্সি এখনো তাদের আসন নিশ্চিত করে টিকিট সংগ্রহ করেননি, তাদের হজযাত্রা বিঘি্নত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে আজকের মধ্যে নিজ নিজ টিকিট সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আবারো অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায়, হজযাত্রীদের হজযাত্রা বিঘি্নত হলে এর দায়িত্ব বিমান কোনোভাবেই নেবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হজযাত্রীদের আসন সংরক্ষণ বা টিকিট সংগ্রহ বিষয়ে এই ফোন নাম্বারে (০১৭৭৭৭-১৫৫১৩, ৯৫৫৩২২০, ৯৫৮৭০০১) যোগাযোগ করে সহায়তা নেয়া যাবে।