ঈদের ছুটি ৮দিন হতে পারে

সরকারি চাকরিজীবীদের সুবিধার্থে আগামী ১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি হতে পারে। এ বিষয়ে সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয়েছে।

তবে ছুটির বিষয়টি চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী বিষয়টি চূড়ান্ত করবেন।

১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি হলে ঈদের ছুটি হবে আটদিন।

যদি এই দুই দিন ছুটি হয় তাহলে ১৭ ও ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি কর্মচারীদের অফিস করতে হবে।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।

Comments (0)
Add Comment